চট্টগ্রামে করোনায় ৭ মৃত্যু, শনাক্ত ২৩০

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১২:২২ পিএম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৮৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ১৬৩ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৬৭ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের দুজন শহরের, অপর সাতজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ২ হাজার ৩০১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪৯৮ জনের করোনা শনাক্ত হয়। এদিন চট্টগ্রামে করোনায় পাঁচ ব্যক্তির মৃত্যু হয়।

সরকারি হিসাবে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৯৫ হাজার ৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ১ হাজার ১২৮ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত