পত্রিকার টুকরা দিয়ে হাত মোছা
আশিকুল ইসলাম, জুরাইন, ঢাকা
প্রশ্ন : পত্রিকার টুকরা কাগজ দিয়ে হাত মোছা যাবে কি?
উত্তর : কাগজ ইলম ও জ্ঞান অর্জনের মাধ্যম। আর ইলমের সব মাধ্যম অত্যন্ত মর্যাদাপূর্ণ ও সম্মানযোগ্য। তাই পত্রিকার টুকরা দিয়ে হাত মোছা ঠিক নয়। এটা আদব পরিপন্থী কাজ। -ফাতাওয়া হিন্দিয়া : ৫/৩২২
কবর খনন পদ্ধতি
সানাউল্লাহ, চান্দিনা, কুমিল্লা
প্রশ্ন : কবর খননের সুন্নত তরিকা কী?
উত্তর : যেসব জায়গার মাটি শক্ত ও মজবুত সেসব জায়গায় লাহদ (বোগলি) কবর খনন করা সুন্নত। সেটা হলো, স্বাভাবিকভাবে চারকোনা করে মাটি খোঁড়ার পর নিচে পশ্চিম (কেবলার) দিক দিয়ে একটি গর্ত করতে হবে এবং পশ্চিম দিকের ওই গর্তের মধ্যে লাশ রাখতে হবে।
আর যেসব জায়গার মাটি নরম, লাহদ কবর করলে মাটি ভেঙে পড়ার আশঙ্কা আছে, সেসব জায়গায় সিন্দুক কবর করতে হবে। অর্থাৎ স্বাভাবিকভাবে চারকোনা করে মাটি খোঁড়ার পর নিচের দিকে গিয়ে মাঝ বরাবর একটি গর্ত করবে এবং সেখানে লাশ রাখতে হবে।
আর কবরের গভীরতা সর্বনিম্ন নাভি পর্যন্ত থেকে সর্বোচ্চ একজন মধ্যম গড়নের ব্যক্তি দুই হাত ওপরে তুলে দাঁড়ালে যতটুকু লম্বা হয় ততটুকুর মধ্যে রাখবে। তবে ওপরের পরিমাণের মধ্যে যে এলাকায় যেটা প্রচলন সে এলাকায় সে পরিমাণ গভীর করা উচিত। কবরের দৈর্ঘ্য হবে মৃতের দৈর্ঘের সমান এবং প্রস্থ হবে দৈর্ঘের অর্ধেক কিংবা তার চেয়ে কিছু কম। -ফাতাওয়া হিন্দিয়া : ১/১৬৬
টাখনুর নিচে কাপড় পরিধান
মো. হাবিবুল ইসলাম, নরসিংদী
প্রশ্ন : টাখনুর নিচে কাপড় থাকা অবস্থায় নামাজ পড়লে কি নামাজের কোনো ক্ষতি হয়?
উত্তর : টাখনুর নিচে কাপড় পরা শরিয়তে নিষিদ্ধ। হাদিস শরিফে এসেছে, হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘টাখনুর নিচের যে অংশ লুঙ্গি (ইত্যাদি) দ্বারা ঢাকা থাকবে তা জাহান্নামে যাবে।’ -সহিহ বোখারি : ৫৭৮৭
আর নামাজের মধ্যে টাখনুর নিচে কাপড় থাকলে নামাজ মাকরুহ হবে। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘যে ব্যক্তি নামাজে অহংকারবশত নিজ কাপড় (পায়ের গিরার নিচে) ঝুলিয়ে রাখে, আল্লাহ তার জন্য জান্নাত হালাল করবেন না এবং জাহান্নামও হারাম করবেন না।’ -সুনানে আবু দাউদ : ৬৩৭
অতএব নামাজ ও নামাজের বাইরে সর্বাবস্থায় যেন পুরুষের কাপড় টাখনু গিরার ওপরে থাকে সে ব্যাপারে যতœবান হওয়া অবশ্য কর্তব্য। -ইমদাদুল আহকাম : ৪/৩৩৬
নফল নামাজে একই সুরার পুনরাবৃত্তি
আবদুর রহমান, উত্তরা, ঢাকা
প্রশ্ন : কোরআন শরিফের অল্প কয়েকটি সুরা আমার মুখস্ত আছে। তাহাজ্জুদ নামাজে যদি কেরাত লম্বা করার উদ্দেশ্যে একই সুরা এক রাকাতে বারবার পড়ি তাহলে কি কোনো সমস্যা আছে?
উত্তর : নফল নামাজে এক রাকাতে কয়েকটি সুরা পড়া যায়। তাই আপনার যে কয়টি সুরা মুখস্থ আছে সেগুলো দুই রাকাতে মিলিয়ে পড়ে নিতে পারেন। এছাড়া নফল নামাজে একই রাকাতে একই সুরা বারবার পড়ারও সুযোগ আছে। তবে ফরজ নামাজে ইচ্ছাকৃতভাবে এমনটি করা অনুত্তম। -ফাতাওয়া হিন্দিয়া : ১/১০৭
স্বর্ণ-রুপার দাঁত লাগানো
মো. আবু বকর সিদ্দিক, মিরপুর, ঢাকা
প্রশ্ন : ছোটবেলায় আমার সামনের একটি দাঁত পড়ে যায়। সেখানে আর নতুন দাঁত ওঠেনি। অপারেশনের মাধ্যমে সেখানে স্বর্ণ বা রুপার দাঁত লাগানো যাবে কি?
উত্তর : হ্যাঁ, আপনি দাঁত লাগাতে পারবেন। আর স্বর্ণ বা রুপার দাঁত স্থায়ীভাবে লাগানো জায়েজ। হাদিস শরিফে এসেছে, হজরত রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে কোনো যুদ্ধে গিয়ে হজরত আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উবাই (রা.)-এর সামনের দাঁত পড়ে যায়। তখন হজরত রাসুলুল্লাহ (সা.) তাকে স্বর্ণের দাঁত লাগানোর নির্দেশ দেন।’ -মাজমাউয যাওয়ায়েদ : ৮৭১৩
উল্লেখ্য, স্থায়ীভাবে স্বর্ণ বা রুপার দাঁত লাগানো হলে মৃত্যুর পর তা খোলা যাবে না। -এলাউস সুনান : ১৭/২৯৫
৩
আপনার জিজ্ঞাসা