রূপগঞ্জে সাংবাদিকের বাবার ইন্তেকাল

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১১:০৯ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক সময়ের আলো পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মো. রাশিদুল ইসলামের বাবা ও কাঞ্চন বাজারের ফার্নিচার এন্ড ইলেকট্রনিকস ব্যবসায়ী হাজী মো. জাইদুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার ভোর ৬টার দিকে স্ট্রোকজনিত কারণে তার নিজ বাড়িতে মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ জোহর কাঞ্চন বাজার হাইস্কুল মাঠে প্রথম জানাজা ও চৌধুরীপাড়া ঈদগা মাঠে দ্বিতীয় জানাজা শেষে মরহুমের মৃতদেহ সামাজিক কবরস্থানে দাফন করা হবে।

শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করছেন তার বড় ছেলে রাশিদুল ইসলাম।

রাশেদুল ইসলামের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, সাধারণ সম্পাদক খলিল সিকদারসহ রূপগঞ্জ প্রেস ক্লাবের সকল সাংবাদিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত