২০০৯ সালের যাত্রা শুরু হয়েছিল দেশীয় তাঁত ও কারুশিল্পীদের কাজ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল দশটি প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগে দেশীদশ। বর্তমানে এক যুগ চলছে। বর্তমানে দেশীয় ফ্যাশনশিল্পের অন্যতম ১০টি প্রতিষ্ঠান - নিপুন, কে ক্র্যাফট, অঞ্জনস্, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি দেশীদশের সদস্য। যাদের উদ্দেশ্য দেশীয় কৃষ্টি-সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে এদেশের তাঁত, কারু ও বয়নশিল্পের উন্নয়ন এবং সমৃদ্ধি সাধন করা।
দেশীদশ এর সাফল্যের ১২ বছর পূর্তি উপলক্ষে সব শুভান্যৃধ্যায়ী ও পৃষ্ঠপোষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছে দেশীদশ। এরসঙ্গে ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে শামিল হতে ক্রেতাসাধারণকে উপহার দিচ্ছে ডাবল ছাড় অফার সকল পণ্যে। ১২% নগদ ছাড় সঙ্গে ১২% কুপন । অফারটি চলবে ১২ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত। দেশীদশ -এর ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, চট্টগ্রাম, সিলেট আউটলেটে এবং অনলাইন কেনাকাটায় নিতে পারবেন মূল্যহ্রাসের এই অভাবনীয় সুযোগ। এই মূল্যহ্রাসে কিনতে পারবেন পোশাক ও অন্যান্য পণ্য অপেক্ষাকৃত কম দামে। ঘরে বসে অনলাইনে দেশীদশ এর ডাবল ছাড় অফারটি উপভোগ করতে ভিজিট করুন https://www.facebook.com/deshidosh2009 ফেসবুক পেজে।
