সুডোকু ‘গডফাদার’ কাজি মারা গেছেন

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১০:০৮ এএম

‘গডফাদার অব সুডোকু’ নামে পরিচিত জাপানের মাকি কাজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

১৯৮০ দশকে নিকোলি ম্যাগাজিনে সুডোকু নাম দিয়ে পাজল গেমটি প্রকাশ করেন কাজি। এরপর দ্রুত জনপ্রিয় হয়ে উঠে গেমটি।

প্রতি সারিতে ১-৯ সংখ্যার ঘর, কলাম এবং ৯/৯ গ্রিড বর্গক্ষেত্রের গেমটি দ্রুত ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। বিশ্বের বহু জায়গায় সুডোকু প্রতিযোগিতা হয়ে আসছে। ধারণা করা হয়, লাখ লাখ লোক প্রত্যেকদিন গেমটি খেলে থাকেন।

সোমবার, নিকোলি নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, ক্যানসারে ভুগে গত ১০ আগস্ট কাজি টোকিওতে নিজ বাড়িতে মারা যান।

১৯৫১ সালে উত্তর জাপানের শহর সাপ্পোরোতে জন্মগ্রহণ করেন।

শিক্ষাজীবন শেষ করতে পারেননি কাজি। কেইও বিশ্ববিদ্যালয় থেকে ঝরে পড়েন তিনি। এরপর যুক্ত হন নিকোলি ম্যাগাজিনের সঙ্গে। ম্যাগাজিনটির প্রথম সংস্করণ প্রকাশিত ১৯৮০ সালের আগস্টে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত