এশিয়ান ব্যাংকিং ও ফিন্যান্স (এবিএফ) ম্যাগাজিন আয়োজিত এবিএফ হোলসেল ব্যাংকিং অ্যাওয়ার্ড ২০২১ অর্জন করেছে মেঘনা ব্যাংক। ব্যাংকটি ‘ডোমেস্টিক ইনিশিয়েটিভ অব দি ইয়ার ২০২১’ ক্যাটাগরিতে মেঘনা ব্যাংকই প্রথম এই সম্মাননা অর্জন করল। ব্যাংকটির জন্য এটি প্রথম আন্তর্জাতিক পদক।
মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হোসেন বলেন, ‘এ ধরনের অ্যাওয়ার্ড ব্যাংকটির ক্রমবর্ধমান সামর্থ্যরেই বহিঃপ্রকাশ ও এই অর্জন আমাদের সামনের দিনে এগিয়ে যাওয়াকে আরও ত্বরান্বিত করবে।’
হোলসেল ব্যাংকিং অ্যাওয়ার্ডটির নমিনেশন মূলত দেওয়া হয় করপোরেট ও ইনস্টিটিউশনাল গ্রাহকদের ইনোভেটিভ ও যুগোপযোগী বিভিন্ন সল্যুশন দেওয়ার কারণে। অ্যাওয়ার্ড ঘোষণায় নতুন প্রোডাক্ট, সার্ভিস, সলিউশনস, ইনিশিয়েটিভস ইত্যাদি ক্ষেত্রে ব্যাংকগুলোর ভূমিকা সম্মানিত জুরি বোর্ডের বিবেচনায় উঠে আসে। বিজ্ঞপ্তি
