আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নামে অর্থ আদায়

তাড়াশে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১১:২১ পিএম

আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নাম করে অর্থ নেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়ন চেয়ারম্যান টিএম আবদুল্লাহেল বাকীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বুধবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক এক পত্রের মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ সংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ওই পত্রে বলা হয়, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের চেয়ারম্যান টিএম আবদুল্লাহেল বাকী আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নাম করে ইউনিয়নের শিউলী, ছকিনা, হালিমা, নাজমা ও শাহনাজসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করেন। এ নিয়ে অভিযোগ উঠলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত