গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ২২ আগস্ট ২০২১, ০৩:১৪ পিএম

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া রেল স্টেশনের কাছে “টুঙ্গিপাড়া এক্সপ্রেস ” এ কাটা পড়ে ওই ব্যক্তি নিহত হন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, সকালে গোপালগঞ্জ থেকে “টুঙ্গিপাড়া এক্সপ্রেস”-এর একটি ট্রেন রাজশাহী যাচ্ছিল।

এ সময় ট্রেনটি চন্দ্রদিঘলীয়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে রেল লাইনের উপর থাকা ওই অজ্ঞাত ব্যক্তির উপর দিয়ে ট্রেনটি চলে গেলে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি রেল পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান। তবে এখন পর্যন্ত নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত