ফরিদপুরে টিআইবির মুক্ত সংলাপ

স্বাস্থ্য খাতে প্রত্যাশিত সেবা মিলছে না

আপডেট : ২২ আগস্ট ২০২১, ১১:৪২ পিএম

করোনা মোকাবিলায় নাগরিকদের সম্পৃক্ত করার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি জরুরি। সরকারি নীতিনির্ধারকদের সহায়তা নিয়ে নাগরিক সম্পৃক্ততার মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

গতকাল রবিবার বেলা ১১টার দিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি ও সচেতন নাগরিক কমিটি-সনাক ফরিদপুরের উদ্যোগে আয়োজিত ‘করোনাভাইরাস সংকট মোকাবিলায় ঢাকা বিভাগীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের উদ্যোগ : চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক ভার্চুয়াল মতবিনিময় সভায় বক্তারা এ অভিমত তুলে ধরেন।

সভায় ফরিদপুরে সরকার-নাগরিক সমন্বিতভাবে কাজের মাধ্যমে স্বাস্থ্যসেবা বিভাগের সংকট উত্তরণ ও সেবা বৃদ্ধির অঙ্গীকার করেন বক্তারা। তারা বলেন, করোনাভাইরাসের মতো সংকট মোকাবিলায় পরিকল্পনার অভাব, সেবা নিতে হয়রানির শিকার, টিকা নিতে স্বাস্থ্যবিধির অভাব, জনবল স্বল্পতা, দালাল চক্রের আধিপত্য, যন্ত্রপাতি ও নানাবিধ সমস্যায় জনগণ স্বাস্থ্য খাত থেকে প্রত্যাশিত সেবা পাচ্ছে না।

সনাক ফরিদপুরের সভাপতি শিপ্রা গোস্বামীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় পরিচালক-স্বাস্থ্য বেলাল হোসেন। বিশেষ অতিথি ও প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আসলাম মোল্যা, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান, ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দিকুর রহমান, টিআইবির পরিচালক-সিভিক এনগেজমেন্ট ফারহানা ফেরদৌস ও ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত