খুলনায় স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদন্ড

আপডেট : ২২ আগস্ট ২০২১, ১১:৪৪ পিএম

খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামী পরিমল বাইনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল রবিবার দুপুরে খুলনার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। দন্ডিত পরিমল বাইন পলাতক রয়েছেন।

আদালত সূত্র ও পুলিশ জানায়, ২০১৬ সালের ১৬ এপ্রিল খুলনার দিঘলিয়া থানাধীন পদ্মবিলা ও বামনডাঙ্গা বিলের মাঝে আত্রাই নদীর সংযোগস্থল থেকে মাথাবিহীন একটি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়। পরে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়। সিআইডি পুলিশ তদন্ত করে এ ঘটনায় নিহতের স্বামী পরিমল বাইন এবং টিপু শেখ নামে দুজনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিমল বাইন তার স্ত্রীকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত