চাঁদা না দেওয়ায় হামলা, আটক ২

আপডেট : ২২ আগস্ট ২০২১, ১১:৪৪ পিএম

চাঁদা না দেওয়ায় হামলার অভিযোগে কুমিল্লার দাউদকান্দিতে দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন গ্রামবাসী।

এ সময় গ্রামবাসীর মারপিটে আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়। গতকাল রবিবার দুপুরে উপজেলার মারুকা ইউনিয়নের ধারিবন গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন উপজেলার মারুকা ইউনিয়নের ওজারখোলা গ্রামের মুজিবুর রহমানের ছেলে শাহপরান (২৮) এবং জিংলাতুলি ইউনিয়নের ছান্দ্রা গ্রামের হেলাল মিয়ার ছেলে আল আমিন (২৫)। এ ঘটনায় আহত টিটুকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকায় পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত