দিনাজপুরের চিরিরবন্দরে মাছ ধরার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ আগস্ট) বিকাল ৪টার দিকে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর গুড়িয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর গুড়িয়াপাড়া গ্রামের মকসেদ আলীর ছেলে নুর ইসলাম (২৪), সামুর ছেলে আব্দুর রাজ্জাক (২৪) ও আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২২)।
চিরিরবন্দর আব্দুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মঈনুদ্দিন শাহ বলেন, বিকেলে বৃষ্টির মধ্যে বাড়ির সামনের পুকুরে জাল দিয়ে মাছ ধরছিলেন নুর ইসলাম। আব্দুর রাজ্জাক ও আব্বাস আলী মাছ ধরা দেখছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনজনই মারা যান।
