কৃষকদের মানববন্ধন

দেবীদ্বারে শত বছরের পুরনো খাল ভরাটের প্রতিবাদ

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১১:৫০ পিএম

কুমিল্লার দেবীদ্বারে শত বছরের পুরনো একটি খালের ২০০ ফুট জায়গা ভরাট করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার সুবিল ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের কেন্দ্রীয় গোরস্তানের সামনে ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষক এ মানববন্ধন করেন।

স্থানীয়রা জানান, ব্রিটিশ শাসনামলে এই এলাকার পানি নিষ্কাশন ও কৃষির উন্নয়নে খালটি খনন করা হয়েছিল। যে খালটির শাখা-প্রশাখা সালদা, মরজড়া, বুড়ি, তিতাস ও গোমতী নদীর সঙ্গে সংযুক্ত। ২০১৯ সালের প্রথম দিকে আব্দুল্লাহপুর কেন্দ্রীয় কবরস্থানের প্রশস্তকরণের নামে কবরস্থান কমিটি ওই খালটির প্রায় ২০০ ফুট অংশ ভরাট করে। ওই সময় বাধা দেওয়ায় কমিটি আশ্বাস দেয় ছয় মাস পরেই খালটি খনন অথবা মোটা পাইপ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। কিন্তু দুই বছর অতিবাহিত হলেও গোরস্তান কমিটির পক্ষ থেকে খাল খননের কোনো ব্যবস্থা না নেওয়ায় কৃষিকাজে ব্যাপক ক্ষতিসাধন হতে থাকে।

দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গিয়াস উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নিতে স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত