মেষ : এ সপ্তাহে বিদেশে বসবাসরত কোনো নিকটাত্মীয় বা বন্ধুর কাছ থেকে অর্থলাভের যোগ রয়েছে। অর্থ দ্বারা স্থায়ী কোনো সম্পত্তি ক্রয় করুন। ব্যবসায়ে লগ্নি করবেন না।
বৃষ : শনির প্রভাব এখনো কাটেনি। অবাঞ্ছিত বন্ধুত্বে বিপদ আছে, টের পাওয়ার আগেই এরা আপনাকে ফাঁদে ফেলবে। নতুন বান্ধবী থেকে সাবধান।
মিথুন : জ্যোতিষ্কম-লীর এ সময়ে মিথুনের জয়-জয়কার। এ সপ্তাহে যেকোনো কাজে সফলতার বারতা বয়ে আনবে। তবে সীমার মাঝে থাকবেন। অসম্ভব আশা করবেন না।
কর্কট : এ সপ্তাহে বুধ ও ইউরেনাসের যোগ জীবন ও জীবিকায় পরিবর্তন আনবে। চাকরি ক্ষেত্রে বা জীবনসঙ্গী নির্বাচনে মত বদলালে, লাভ ছাড়া ক্ষতি নেই।
সিংহ : রবি সিংহ রাশিতে প্রবেশ করে ২৫ আগস্ট। কিন্তু পূর্বতন গ্রহের প্রভাব থাকার ফলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আকিক পাথরের সাহায্য নিতে পারেন।
কন্যা : বলীয়ান যোগের ফলে, আপনার মূল্যবান কোনো হারানো স্বর্ণালংকার, মুক্তার মালা বা হীরার আংটি খুব সম্ভবত বাড়িতেই রয়েছে। বাড়িতেই পাবেন। একটু ধৈর্য ধরে খুঁজুন।
তুলা : উৎপত্তিকালে পরিঘোযোগের ফলে এ সপ্তাহে মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। অযথা কোনো প্রকার ঝুট-ঝামেলায় না জড়ানোই বুদ্ধিমানের কাজ।
বৃশ্চিক : পুরুষ-নারী নির্বিশেষে রোহিণী নক্ষত্রের অবস্থানের ফলে রবির প্রভাবে বিপরীত লিঙ্গের আর্কষণে কামদেবের শরাবিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরকীয়ায় না জড়ানোই মহতের লক্ষণ।
ধনু : গ্রহাদির অষ্টোত্তরী স্থূলদশার কারণে জাতক অযথা চুরির অপবাদে জড়িয়ে পড়বেন। এরূপ অন্তর্দশাকালে কারাভোগের সম্ভাবনা দেখা দেয়। তবে কাছের কোনো বন্ধুর সাহায্যে বিপদমুক্ত হবেন।
মকর : দশাপতি চন্দ্র থেকে শুক্র কেন্দ্রে অবস্থান করছে, ফলে মকর রাষ্ট্রীয় সম্মান লাভ করবে। তবে উচ্চপদস্থ ব্যক্তির স্ত্রীর প্রীতি গৃহবিবাদের কারণ হবে।
কুম্ভ : বিংশোত্তরী অন্তর্দশার পরিণামে বেদখল হওয়া সম্পদ ফিরে পাবেন। অনৈতিক দুর্বৃত্তের দ্বারা অন্যায়ভাবে দখলকৃত মার্কেট বা ফ্ল্যাট ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মীন : চন্দ্রের অষ্টবর্গের দুটি রেখাপাত হয়েছে। ফলে জন্মকুন্ডলী অনুযায়ী নারী-পুরুষ নির্বিশেষে হীনব্যক্তির সঙ্গে দৈহিক সম্পর্ক হতে পারে যা পরে ঝামেলায় জড়াবে। ভেবেচিন্তে সম্পর্ক করুন।
