মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর চেষ্টায় ইরাক

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১০:৩১ পিএম

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা লাঘবের লক্ষ্যে একটি আঞ্চলিক সম্মেলনের আয়োজন করেছে ইরাক। গতকাল শনিবার আয়োজিত এই সম্মেলনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর চেষ্টা করা হবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দুই দেশ ইরান এবং সৌদি আরবও এই সম্মেলনে যোগ দিচ্ছে। এই দুই দেশের প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণের প্রভাব ইরাক, ইয়েমেন এবং লেবাননসহ অন্যান্য দেশে পড়েছে। সৌদি আরব জানিয়েছে, তাদের দেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। অপরদিকে এরই মধ্যে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদোল্লাহিয়ান। এ বিষয়ে বাগদাদে অবস্থিত ইরাকি পলিটিক্যাল থিংকিং সেন্টারের রাজনৈতিক বিশেষজ্ঞ ইহসান আল শামারি বলেন, এই সম্মেলনটি ওই অঞ্চলের প্রধান গুরুত্বপূর্ণ দেশ হিসেবে ইরাকের প্রত্যাবর্তনকে চিহ্নিত করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত