মাতৃত্বকালীন ভাতা আত্মসাৎ, নারী ইউপি সদস্য কারাগারে

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১২:৩২ এএম

মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগে আটক সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সংরক্ষিত ১নং মহিলা ওয়ার্ড সদস্য সীমা খাতুনকে (৩০) কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এর আগে গত রবিবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার পারভেজ তার কার্যালয়ে এ সংক্রান্ত অভিযোগের তদন্ত করেন। প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই নারী ইউপি সদস্যকে পুলিশে সোপর্দ করেন এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন।

সদর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, সয়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ি উত্তরপাড়া গ্রামের নুর ইসলামের মেয়ে নুরুন্নাহার খাতুন মাতৃত্বকালীন ভাতা পাচ্ছিলেন। ওই ভাতার টাকা পাইয়ে দেওয়ার দাবি করে নারী ইউপি সদস্য সীমা খাতুন কৌশলে দুই দফায় ৪ হাজার টাকা ও ১০ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা তার কাছ থেকে হাতিয়ে নেন। এ বিষয়ে নুরুন্নাহার খাতুন ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত