দিনাজপুরের বিরল উপজেলায় ট্রেনে কাটা পড়ে সুজন ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা পৌনে ১২টায় বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের বাবুপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন দিনাজপুর শহরের ষষ্টিতলা হাড্ডিগুদাম এলাকার আব্দুল জলিলের ছেলে।
দিনাজপুর জিআরপি থানার ওসি এরশাদুর হক ভুইয়া জানান, সুজন বাবুপাড়ায় রেললাইনের উপরে বসে ছিলেন। পৌনে ১২টার দিকে বিরল থেকে সান্তাহারগামী কমিউটর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
ওসি জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
