চট্টগ্রামে করোনায় আরও ৫ মৃত্যু, শনাক্ত ১৪৫

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৫ এএম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে পাঁচজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ১৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ১০৬ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার বাসিন্দা ৩৯ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের একজন শহরের ও চারজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৫৮৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২০৬ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত ছিল ১৩ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় দুই ব্যক্তির মৃত্যু হয়।

সরকারি হিসাবে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৯৯ হাজার ৪৮৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ১ হাজার ২৩২ জন।

আরও পড়ুন...রাজশাহীতে করোনা ইউনিটে ১০ মৃত্যু

×
সর্বশেষ সর্বাধিক পঠিত