ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ১০টি সোনার বারসহ মনিরুল ইসলাম (৫০) নামে এক সোনা চোরাকারবারিকে আটক করেছেন বিজিবি সদস্যরা। সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন, গত মঙ্গলবার গভীর রাতে কলারোয়ার বজ্রবাক্স বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মনিরুলের বাড়ি জেলার ঘরচালা গ্রামে।
গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ভারতে পাচারকালে ১০০ ভরি ওজনের ১০টি সোনার বারসহ সাতক্ষীরা এলাকার অন্যতম সোনা চোরাকারবারি মনিরুলকে আটক করা হয়।
