চট্টগ্রামের চন্দনাইশে হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের শোকসভা, ২১ আগস্ট গ্রেনেড হামলায় শাহাদাতবরণকারীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সন্ত্রাসী হামলা ও ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানায় এবার পাল্টাপাল্টি মামলা হয়েছে।
গত বুধবার রাতে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ গিয়াস উদ্দীন বাদী হয়ে মামলা করেন। পরদিন গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবুল ফয়সাল বাদী হয়ে পাল্টা মামলা করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ ২১ জনকে আসামি করা হয়েছে।
এর আগে হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্টের শোকসভায় গোলাগুলি, ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের মতো ঘটনা ঘটায় ছাত্রলীগের বিবদমান দুটি গ্রুপ।
