ভারতে বছরে বজ্রপাতে আড়াই হাজার মৃত্যু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১০:৩২ পিএম

জলবায়ুর পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়ছে বহু দেশে। প্রতিবেশী দেশ ভারতে প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতে বেড়েছে মৃত্যুর সংখ্যা। দেশটির পরিসংখ্যান বলছে, প্রতি বছর দেশটিতে আড়াই হাজার মানুষের প্রাণহানি ঘটছে বজ্রপাতে, যেখানে যুক্তরাষ্ট্রে মারা যায় ৪৫ জন।

ফয়েজউদ্দিন নামে এক তরুণ এখনো ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন তার তিন বন্ধু উঁচু ভবনে উঠে সেলফি তোলার সময় বজ্রপাতে মারা যাওয়ার পর থেকে। ভারতের রাজস্থান, পশ্চিমের এ মরুভূমিতে বহু মানুষ দুর্ঘটনার শিকার হয়েছেন, যেখানে বজ্রপাতে মৃত্যু প্রায় ছিলই না। জয়পুরের ফয়েজউদ্দিন বলেন, আমি তিনবার বজ্রপাতের কবলে পড়েছি। তিনি তার বন্ধুদের সঙ্গে একটি ওয়াচ টাওয়ারে ওঠেন গত জুলাই মাসে। এ সময় ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাতে আরও ৮ জনের মৃত্যু হয়। বজ্রপাতের সময় শব্দটা ছিল ঠিক বোমা বিস্ফোরণের মতো। আমার পোশাকেও আগুন ধরে যায়। আমি কোথাও নড়তে পারছিলাম না। এএফপিকে এক সাক্ষাৎকারে এমন ভয়াবহ অভিজ্ঞতার কথা বলেন ২১ বছর বয়সী এ যুবক।

শুধু মানুষ নয়, গৃহপালিত পশুসহ অন্যান্য প্রাণীরও প্রাণহানি ঘটে বজ্রপাতে। আসামের উত্তর-পূর্বাঞ্চলে গত মে মাসে বজ্রাঘাতে ১৮টি হাতির মৃত্যু হয়। এ বছরের শুরুতে ছত্তিশগড়ে বড় ধরনের বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের সময় অতিরিক্ত আলোকরশ্মির কারণে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত