ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় মানুষের পাশে রূপায়ণ গ্রুপ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০২:৫৭ এএম

রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় কসবা ও আখাউড়া উপজেলার ১৫টি ইউনিয়ন এবং দুটি পৌরসভায় কর্মহীন হয়ে পড়া প্রায় দুই হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার কসবা উপজেলার আকছিনা ঈদগাহ মাঠে উপহারসামগ্রী বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রধান অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুর কাউসার ভূঁইয়া জীবন।

প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্তের অসহায় ও দুস্থ মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছে রূপায়ণ গ্রুপ। এরই ধারাবাহিকতায় আইনমন্ত্রী আনিসুল হকের সহায়তায় ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় মানুষের পাশে দাঁড়াল রূপায়ণ গ্রুপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত