গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৯ এএম

দেশের সরকারি কলেজগুলোতে কর্মরত দৈনিক হাজিরাভিত্তিক বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের আয়োজনে সরকারি বঙ্গবন্ধু কলেজের হলরুমে এ সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহ মো. ওমর ফারুক। সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি দুলাল সরকারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে গোলাম মোস্তফা, বেল্লাল হোসেন, মহিলা সম্পাদিকা অঞ্জনা রায় তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত