ভারতে ২ বছর সাজা খেটে দেশে ফিরল ৭ তরুণী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩০ এএম

অবৈধ পথে ভারতে গিয়ে দুই বছর কারাভোগের পর দেশে ফিরেছে ৭ তরুণী। গত বৃহস্পতিবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা তরুণীরা হলোÑ শিরিনা বিশ্বাস, আঞ্জুমান সুমি, মৌসুমি আক্তার, রিয়া আক্তার, সোহাগী আক্তার মিম, জাকিয়া আক্তার ও সুমা আক্তার। গত আড়াই বছর আগে দালালদের খপ্পরে পড়ে তারা ভারতে পাচার হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আহসান হাবিব জানান, ইমিগ্রেশনের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে আইনী সহায়তা দিতে এসব তরুণীকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও গ্রহণ করেছে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের কর্মকর্তা এ বি এম মুহিত হোসেন জানান, ভালো কাজের প্রলোভনে দালাল চক্রের খপ্পরে পড়ে এসব তরুণী দুই বছর আগে ভারতে যায়। পরে পাচারকারীরা তাদের ভালো কাজ না দিয়ে মুম্বাই শহরে ঝুঁকিপূর্ণ কাজে সম্পৃক্ত করে। খবর পেয়ে ভারতের পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। পরে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে। আদালত তাদের দুই বছরের কারাদ- দিয়ে জেলে পাঠায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত