যাত্রা শুরু করল দেশের প্রথম সচেতন জীবনযাপন ব্র্যান্ড ‘ত্রিনয়না’। গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বনানীর সাতোরি মেডিটেশনস প্রাঙ্গণে ব্র্যান্ডটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সচেতন জীবনযাত্রায় প্রয়োজনীয় বিভিন্ন পণ্যসামগ্রী সরবরাহ করবে ‘ত্রিনয়না’।
এর মধ্যে রয়েছে মেডিটেশন চেয়ার, কুশন, ম্যাট, আউটফিট, ব্লাইন্ডফোল্ড, আগর এন্ড বার্নার, সল্ট ল্যাম্প, ইনসেন্স এন্ড হোল্ডার, টোট ব্যাগ, জার্নাল, প্ল্যান্টস এন্ড পটস।
এছাড়াও থাকছে বিভিন্ন ধরনের সিডস এন্ড নাটস। বিভিন্ন ধরনের মেডিটেশন প্রোগ্রাম এবং মেডিটেটিভ থেরাপি প্রদান করে থাকে বলে জানিয়েছেন সাতোরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রুসাসভাদ্।
‘ত্রিনয়না’ সাতোরি ফাউন্ডেশনের তৃতীয় অঙ্গপ্রতিষ্ঠান। প্রকৃতিমুখী জীবনবোধ এবং তার চর্চাভিত্তিক জীবনাচরণের প্রচার ও প্রসারে সাতোরি ফাউন্ডেশনের অঙ্গসংস্থাগুলো কাজ করছে।
‘সাতরি মেডিটেশনস’ যেমন ট্রান্সফরমেটিভ মেডিটেশন প্র্যাকটিসের সুযোগ করে দিচ্ছে, তেমনি ‘জরবা ক্যাফে’র মূল লক্ষ্য প্রকৃতিনির্ভর নিষ্ঠুরতা বর্জিত খাদ্যাভ্যাসে মানুষকে উৎসাহিত করা।
