প্যাটেলের স্পিনে দিশেহারা বাংলাদেশ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩৭ পিএম

নিউজিল্যান্ডের দেওয়া ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। কিন্তু কিউই স্পিনে হঠাৎ ধসে পড়ে টাইগারদের টপ অর্ডার। দুই রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। অ্যাজাজ প্যাটেল নিয়মিত উইকেট উৎসব করতে থাকায় এখন দিশেহারা স্বাগতিকেরা।

৯.৩ ওভারে ৪৩ রান যোগ করতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। প্যাটেল এরই মধ্যে ৪ উইকেট পেয়েছেন।

জ্যাকব ডাফিকে প্রথম ওভারে দুই চার হাঁকিয়ে শুরু করেছিলেন ওপেনার মোহাম্মদ নাঈম। পরের ওভারে প্যাটেলকে প্রথম বলেই চার হাঁকান লিটন দাস। তাতে প্রথম ২ ওভারে ১৫ রান তুলে বাংলাদেশ।

তৃতীয় ওভারে কোল ম্যাকনকিকে টানা দুই চার হাঁকান লিটন। কিন্তু পঞ্চম বলে গিয়ে পরাস্ত হন ডানহাতি ওপেনার। ১১ বলে ১৫ রান করে ফিরে যান এলবিডব্লিউ হয়ে।

চতুর্থ ওভারে প্যাটেলের জোড়া উইকেট শিকার। প্রথমে ১ রান করা মেহেদিকে তুলে নেন। এরপর সাকিব আল হাসানকে ফিরিয়ে দেন রানের খাতা খোলার আগেই।

সেই ধাক্কা সামলানোর আগেই মোহাম্মদ নাঈমও একই পথের পথিক। ১৩ রান করে তিনি বোল্ড হন রাচিন রবীন্দ্রর বলে।

দশম ওভারে আবারো জোড়া উইকেট তুলে নেন প্যাটেল। ৩ রান করা মাহমুদউল্লাহকে নিকোলসের হাতে ক্যাচে পরিণত করার পর আফিফ হোসেনকে গোল্ডেন ডাকের স্বাদ দেন।

মুশফিকুর রহিমের সঙ্গে নুরুল হাসান সোহান এখন ব্যাট করছেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১২৮ রান তুলে নিউজিল্যান্ড।

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ তে এগিয়ে স্বাগতিকেরা। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।

আরো পড়ুন

নিকোলস-ব্লান্ডেলে কিউইদের চ্যালেঞ্জিং পুঁজি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত