সাড়ে ৫ হাজার বিদ্রোহী হত্যার দাবি ইথিওপিয়ার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৪১ পিএম

ইথিওপিয়ার সেনাবাহিনী দাবি করেছে তারা যুদ্ধপ্রবণ তিগ্রে অঞ্চলে সাড়ে পাঁচ হাজারের বেশি বিদ্রোহীকে হত্যা করেছে। দেশের যুদ্ধপ্রবণ উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরেই সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ চলছে। গত বছরের নভেম্বর থেকেই সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে ওই অঞ্চল।

তিগ্রেতে বিদ্রোহী নিহতের বিষয়টি দাবি করলেও সেনাবাহিনীর শীর্ষ জেনারেল বাচা দেবেলে এটা নিশ্চিত করেননি যে, এই হতাহতের সংখ্যা কত দিনের। তবে ধারণা করা হচ্ছে এই সংখ্যা সাম্প্রতিক সময়েরই। ওই সামরিক কর্মকর্তা আরও জানিয়েছেন, সংঘর্ষে আরও দুই হাজার তিনশ বিদ্রোহী আহত হয়েছে এবং আরও দুই হাজার বিদ্রোহীকে আটক করা হয়েছে। এদিকে জাতিসংঘ বলছে, ওই অঞ্চলের কয়েক লাখ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত