বাংলাদেশ ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের মধ্যে অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) সেবা সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তির আওতায় অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা ন্যাশনাল ব্যাংকের সব শাখা ও উপ-শাখায় আয়কর, পাসপোর্ট ফি, ভ্যাট, ট্যাক্সসহ সরকারি অন্যান্য ফি পরিশোধ করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি গভর্নর আহমেদ জামাল। বাংলাদেশ ব্যাংকের হিসাব ও বাজেট বিভাগের মহাব্যবস্থাপক মো. ফোরকান হোসেন এবং ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ সৈয়দ আবদুল বারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি
×
