গার্মেন্টস শ্রমিকদের জন্য বিকাশ পেমেন্টে ‘সুলভ বাজার’

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৩ এএম

বিকাশ অ্যাকাউন্টে বেতন পাওয়া রেনেসাঁ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান প্যান্ডোরা সোয়েটার্সের শ্রমিকরা এখন থেকে ফ্যাক্টরিতে অবস্থিত ‘সুলভ বাজার’ থেকে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। বিকাশ পেমেন্টে পণ্য কেনার পাশাপাশি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত থাকছে ৫ শতাংশ ক্যাশব্যাক। এই অফারের আওতায় একটি অ্যাকাউন্টে দিনে সর্বোচ্চ দুইবারে ২৫ টাকা এবং মাসে সর্বোচ্চ ৫০ টাকা ক্যাশব্যাক পাবেন।

গতকাল গাজীপুরে অবস্থিত প্যান্ডোরা সোয়েটার্স প্রাঙ্গণে মার্কেট ইনোভেশন ইন্টারন্যাশনাল লিমিটেড এবং বিকাশের যৌথ উদ্যোগে ‘সুলভ বাজার’ আউটলেটটির যাত্রা শুরু হয়। একই সঙ্গে বিকাশ পেমেন্ট সেবাও উদ্বোধন হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত