বিএসএমএমইউর সহকারী অধ্যাপক হলেন ডা. শাহনেওয়াজ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৩ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ডা. শাহনেওয়াজ বারী। 

রবিবার (৫ সেপ্টেম্বর ) তিনি এ পদোন্নতি লাভ করেন। পদোন্নতি পাওয়ার বিষয়ে ডা. শাহনেওয়াজ বারী বলেন, সাধারণ মানুষের সেবা করার জন্যই চিকিৎসক হয়েছি। এ পদোন্নতি আমার কাজের স্পৃহাকে বাড়িয়ে দিয়েছে। 

ডা. শাহনেওয়াজ বারী ২০২০ সালের জানুয়ারি মাসে বিএসএমএমইউ থেকে নিউরোসার্জারিতে এমএস সম্পন্ন করেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। 

ডা. বারীর গ্রামরে বাড়ি নোয়াখালি জেলার বেগমগঞ্জ উপজেলায়। তার এ সাফল্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বৃহত্তর নোয়াখালি সমিতির নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত