চট্টগ্রামে করোনাভাইরাসে চার মাসের মধ্যে সর্বনিম্ন সংখ্যক সংক্রমণ শনাক্ত হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৫৩ জনের নমুনায় ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। সংক্রমণ হার ৪ দশমিক ৭৪ শতাংশ। একই দিনে জেলায় ৩ করোনা রোগীর মৃত্যু হয়।
রবিবার সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো রিপোর্ট থেকে এসব তথ্য পাওয়া যায়।
রিপোর্টে দেখা যায়, চট্টগ্রামের ১ হাজার ১১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন পজিটিভ ৫৩ জনের মধ্যে শহরের বাসিন্দা ৩০ জন ও বারো উপজেলার ২৩ জন।
জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ৮০১ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৭৩ হাজার ৮৫ জন ও গ্রামের ২৭ হাজার ৭১৬ জন।
গতকাল করোনায় আক্রান্তদের মধ্যে গ্রামের ৩ জন মারা যান। ফলে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজর ২৬৮ জন হয়েছে। এর মধ্যে শহরের বাসিন্দা ৭০২ জন ও গ্রামের ৫৬৬ জন।
উল্লেখ্য, গতকাল ছিল বিগত ১১৮ দিনের মধ্যে করোনাভাইরাসের সবচেয়ে কম সংক্রমণ। সর্বশেষ ১৬ মে এর চেয়ে কম ৩৭ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়।
