পটুয়াখালীতে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১০:২৩ এএম

পটুয়াখালীর মহিপুরে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ।

রবিবার রাত ১২টার দিকে ধুলাসার ইউপির চর ধুলাসার এলাকার রামনাবাদ নদী মোহনা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশের পরিচয় এখনো শনাক্ত হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত আটটার দিকে রামনাবাদ চ্যানেলে লাশটি ভাসমান অবস্থায় দেখতে স্থানীয়রা।

পরে মহিপুর থানা-পুলিশকে খবর দিলে তারা রাত বারোটার দিকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লাশটির উপরিভাগের চামড়া উঠে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তবে স্থানীয়দের ধারণা, দু’দিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার থেকে পড়ে যাওয়া জেলের লাশ হতে পারে এটি। 

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে । লাশের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত