মোংলায় দক্ষিণ কোরীয় কোম্পানির বিনিয়োগ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৪ পিএম

দেশের পঞ্চম বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা মোংলা ইপিজেডে ৪.১৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় ৩৫ কোটি টাকা বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানি মেসার্স জেডি ক্রিয়েশন লিমিটেড। কাম্পানিটি সেখানে একটি ক্যাম্পিং আইটেমস, গার্মেন্টস, তাঁবু এবং গার্মেন্টস এক্সেসরিজ কারখানা স্থাপন করবে। কারখানাটিতে প্রায় ২ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।  সোমবার দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি বিনিয়োগের জন্য বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিও সই করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত