মতিঝিলে ছুরিকাঘাত করে যুবককে হত্যা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১০:২১ পিএম

রাজধানীর কমলাপুরে হৃদয় (২০) নামে যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য তার মরাদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

প্রাথমিকভাবে ধারলণা করা হচ্ছে, ব্যক্তিগত বিরোধ নিয়ে বন্ধুদের হাতে তিনি খুন হন। 

মতিঝিল থানার এসআই মিজানুর রহমান জানান, নিহত হৃদয় দক্ষিণ কমলাপুর বাজার রোড এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। সংবাদ পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। তার শরীরের ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে, তা নিশ্চিত হওয়া না গেলেও, ধারণা করা হচ্ছে, যাদের সঙ্গে চলাফেরা করত তাদের মধ্যেই ঘটনাটি ঘটেছে। আশপাশের লোকজনের মাধ্যমে জানা গেছে, তার নাম হৃদয়, সে ওই এলাকায় ভাসমান অবস্থায় ঘোরাফেরা করতো এবং মাদকাসক্ত ছিল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত