শতবর্ষী গাছ কেটে নেওয়ার ঘটনায় তদন্ত কমিটি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০৯ এএম

কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দুই বিদ্যালয়ের শতবর্ষী দুটি জামগাছ কেটে নেওয়ায় আওয়ামী লীগ নেতা আবদুল গণি ভূঁইয়ার বিরুদ্ধে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক দেশ রূপান্তরে প্রকাশিত হয়। এরপর প্রশাসন এ তদন্ত কমিটি গঠন করে।

ইউএনও শিবলী সাদিক জানান, কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে আইনগত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বোয়ালী উচ্চ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষী দুটি জামগাছ আওয়ামী লীগ নেতা আবদুল গণি ভূঁইয়া কেটে নামমাত্র মূল্যে বিক্রি করেছেন। আবদুল গণি ভূঁইয়া কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হলেও বর্তমান কমিটিতে প্রভাবশালী সদস্য হিসেবে আছেন। তিনি উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বোয়ালী গ্রামের বাসিন্দা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত