ফ্রান্সে টিকা না নেওয়ায় ৩ হাজার স্বাস্থ্যকর্মী বরখাস্ত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১২:১৬ এএম

ফ্রান্সে নির্ধারিত সময়সীমার মধ্যে করোনার টিকা না নেওয়ায় অন্তত তিন হাজার স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিনা বেতনে এ সপ্তাহে তাদের বরখাস্ত করা হয়। খবর এএফপি।

ফরাসি স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান বলেছেন, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মী যারা টিকা নেননি, এ রকম তিন হাজার জনকে বরখাস্তের নোটিস দেওয়া হয়েছে। করোনা মহামারীতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফ্রান্সে ২৭ লাখ স্বাস্থ্যকর্মী কাজ করছেন বলে জানান তিনি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গত জুলাইতে হাসপাতালের স্টাফ, নার্সিং হোমের অবসরপ্রাপ্ত কর্মী এবং ফায়ার সার্ভিস কর্মীদের আলটিমেটাম দেন, ১৫ সেপ্টেম্বরের মধ্যে অন্তত এক ডোজ করোনার টিকা নিতে হবে। টিকা না নিলে শাস্তি হিসেবে বিনা বেতনে বরখাস্ত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত