ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উপজেলার সোহাগী রেলস্টেশনে বিজয় এক্সপ্রেস নামে একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ময়মনসিংহ-চট্টগ্রাম পথে ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মামুন রহমান জানান, গত শুক্রবার রাত ৮টার দিকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ময়মনসিংহ থেকে ছেড়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরগঞ্জের সোহাগী রেলস্টেশনে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে ট্রেনটি মেরামত করা হলে ভোর ৪টার দিকে ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।
×
