কৃষককে মারধরের প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৮ পিএম

নেত্রকোনার দুর্গাপুরে কৃষককে মারধরের ঘটনায় গতকাল রবিবার থানায় মামলা করা হয়েছে। ওই কৃষককে মারধরের প্রতিবাদে তার গ্রামের কয়েক শ মানুষ গত শনিবার দুপুরে উপজেলার ঝাঞ্জাইল বাজোরে বিক্ষোভ মিছিল, দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার বিকেলে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শুকনাকুড়ি পেট্রল পাম্প ও নিরিবিলি হোটেলের সামনে কামাল আকন্দ (৫০) নামের ওই কৃষককে রাস্তায় ফেলে প্রকাশ্যে নির্মমভাবে পেটায় প্রতিপক্ষ। কামাল আকন্দ উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পুকুরিয়াকান্দার মৃত লতিফ আকন্দের ছেলে। তিনি এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্গাপুর থানার ওসি শাহনুর-এ আলম বলেন, কামাল আকন্দকে মারধরের ঘটনায় তার ছোট ভাই মো. হক মিয়া বাদী হয়ে রবিবার সকালে থানায় মামলা করেন।

মারধরের শিকার কৃষক কামাল আকন্দের ভাতিজা মাসুদ আকন্দ বলেন, অভিযুক্তরা আমাদের জমি দখল করে রাখায় আমার চাচা মামলা করেন। গত বৃহস্পতিবার বিকেলে মঞ্জুল হক ফোন দিয়ে নিরিবিলি হোটেলের সামনে আসতে বলেন আমার চাচাকে। সেখানে হোটেলের ভেতর থেকে মারতে মারতে চাচাকে রাস্তায় আনা হয় এবং সড়কে ফেলে বেদম পেটায় তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত