স্ত্রীকে ছুরি মেরে থানায় আত্মসমর্পণ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১১:৫২ পিএম

চুয়াডাঙ্গায় স্ত্রীকে ছুরিকাঘাত করে রক্তমাখা জামা পরেই স্বামী থানায় হাজির হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের পৌর এলাকার ফেরিঘাট রোডে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।

স্বামী জসিম উদ্দিন পুলিশের কাছে ‘স্ত্রীর পরকীয়ার’ অভিযোগ করে বলেন, আজ (গতকাল সোমবার) সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী আমাকে ছুরিকাঘাত করতে চায়। এসময় ছুরি নিয়ে আমি তাকে আঘাত করি।

এদিকে গৃহবধূর পরিবারের দাবি, হত্যার উদ্দেশ্যে জসিম উদ্দিন তাদের মেয়েকে ছুরিকাঘাত করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাজিদ হাসান বলেন, ছুরিকাঘাতে আহত গৃহবধূর ডান হাতে ১৫টি সেলাই দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, জসিম উদ্দিন স্ত্রীকে ছুরিকাঘাতের পর রক্তমাখা অবস্থায় নিজেই থানায় চলে আসেন। তিনি নিজেও ছুরিকাঘাতে আহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত