সুদানে ব্যর্থ হয়েছে অভ্যুত্থানের চেষ্টা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ০১:২৮ পিএম

উত্তর আফ্রিকার দেশ সুদানে একটি অভ্যুত্থানের চেষ্টা ‘ব্যর্থ’ হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে সরকারি সংবাদমাধ্যম। তবে পরিকল্পনাকারীদের নিয়ে কিছু উল্লেখ করেনি।

মিডিয়ায় বলা হয়, একটি অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়েছে। জনগণ একে মোকাবিলা করবে।

দেশটির শাসক পরিষদের এক সদস্য রয়টার্সকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সোমবার সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ শুরুর কথা জানায় সুদানের সেনাবাহিনী। এ বিষয়ে সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ হবে বলে জানান সেনা মুখপাত্র মোহামেদ আল ফাকি সুলেইমান।

এর আগে তিনি দেশের সব নাগরিকের প্রতি বার্তা দেন ফেইসবুকে। সেখানে বলেন, দেশ রক্ষা ও পরিবর্তন রুখতে সবাই বের হয়ে আসুন।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র এএফপিকে জানায়, রাজধানী খার্তুম থেকে নীল নদের ওপারে ওমদুরমানে রাষ্ট্রীয় রেডিও দখলের চেষ্টার সঙ্গে অভ্যুত্থানের সম্পর্ক রয়েছে।

এ দিকে সরকারি একটি সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, ওয়াদি সিডনা ও ওমদুরমান অঞ্চল থেকে সাঁজোয়া যানবাহনে করে আসা কর্মকর্তারা এ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত