ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভিজিডি কর্মসূচির আওতায় অসহায়দের জন্য বরাদ্দ চালের বস্তা পরিবর্তন করে নতুন বস্তায় ভরে বাজারজাত করার চেষ্টাকালে ৮৪ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি) চাল জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোহাগী ইউনিয়নে চলতি মাসে প্রত্যেকের ৩০ কেজি করে ২৩৩ জন উপকারভোগীর জন্য ভিডিজির চাল বরাদ্দ হয়। গত সোমবার সন্ধ্যায় ভিজিডির চাল বস্তা পাল্টে পাচার করা হচ্ছেÑ এমন খবর স্থানীয় প্রশাসনকে জানান এলাকাবাসী।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনামিকা নজরুল প্রশাসনের লোকজন নিয়ে ইউনিয়ন পরিষদে (ইউপি) গিয়ে গুদামে থাকা ৮৪টি চালের বস্তার মধ্যে ২১টির মুখ খোলা দেখতে পান। সেখানে খালি কিছু বস্তাও পাওয়া গেছে। এরপর সহকারী কমিশনার গুদামটি তালাবদ্ধ করে দেন।
সোহাগী ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, আতব চাল হওয়ায় উপকারভোগীরা হয়তো চাল বিক্রি করে গেছে। সেই চালগুলো সরানোর জন্য বস্তাগুলো খোলা হয়ে থাকতে পারে।
