প্রায় দেড়যুগ পর মোংলায় যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে মোংলা পৌর ও উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটির ঘোষণা দেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এতে মোংলা পৌর যুবদলের আহ্বায়ক করা হয়েছে মো. মাহমুদ রিয়াদকে। আর সদস্য সচিব হয়েছেন এম,এ কাশেম।
যুবদলের উপজেলা আহ্বায়ক হয়েছেন মো. সাইফুল ইসলাম ও মো. সফরুল হায়দার সুজনকে করা হয়েছে সদস্য সচিব।
মোংলা পৌর ও উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেন, নতুন এ নেতৃত্ব আগামীতে সংগঠনের আদর্শ বুকে ধারণ করে দলকে আরো সুসংগঠিত করবে এটাই তাদের কাছে প্রত্যাশা করি।
