তথ্য অধিকার দিবস

প্রথম পুরস্কার নেত্রকোনা জেলা প্রশাসনের

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৮ পিএম

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২১ এ প্রথম পুরস্কার পেতে যাচ্ছে নেত্রকোনা জেলা প্রশাসন। আগামী ২৮ সেপ্টেম্বর বিকেলে ঢাকার শেরে বাংলা নগরের আগারগাঁওয়ে অবস্থিত প্রতœতত্ত্ব অধিদপ্তরের মিয়নায়তনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি প্রধান অতিথি হিসেবে এ পুরস্কার তুলে দেবেন। গত মঙ্গলবার তথ্য কমিশনের পরিচালক ড. আবদুল হাকিম স্বাক্ষরিত পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এ ব্যাপারে নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, তথ্য অধিকার আইন ২০০৯ বর্তমান সরকারের স্বচ্ছতা, জবাবদিহি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় একটি মাইলফলক। তথ্য প্রদান ও প্রবাহ ঠিক রাখা এবং জনগণের মাঝে পৌঁছানোর জন্য যতগুলো মাধ্যম রয়েছে সেগুলোক সক্রিয় ও সমৃদ্ধ এবং তথ্য যাতে জনগণের মধ্যে পৌঁছে তার ব্যবস্থা গ্রহণ করেছি। সারা দেশের মধ্যে প্রথম হওয়া খুবই আনন্দের বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত