উখিয়ায় র‍্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে মাদক কারবারি’ নিহত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০২:১৫ পিএম

কক্সবাজারের উখিয়ায় র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে জাহাঙ্গীর আলম নামের এক মাদক কারবারি নিহত হয়েছেন বলে র‌্যাব দাবি করেছে। এ সময় ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। 

নিহত জাহাঙ্গীর আলম উখিয়া উপজেলার পালং ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার আবুল মনছুরের ছেলে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি বায়তুশ শরফ এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‍্যাব- ১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, মাদক উদ্ধারে গেলে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারিরা।

আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালালে মাদক কারবারি জাহাঙ্গীর নিহত হয়।

এ সময় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, তিন রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত