ময়মনসিংহে যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:২১ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরগঞ্জ কালিবাড়ী রোডের মহিলা কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত আসামির নাম শহীদুল্লাহ ফকির (৭২)। তিনি ঈশ্বরগঞ্জ পৌর এলাকার কাকনহাটি গ্রামের বাসিন্দা ও প্রয়াত মৌলভী কমর উদ্দিন ফকিরের ছেলে। তিনি বর্তমানে অধিকাংশ সময় ঢাকার বনানী এলাকায় বসবাস করতেন।

জানা যায়, ২০২০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মানবতাবিরোধী যুদ্ধাপরাধ মামলায় মো. শহিদুল্লাহ ফকিরকে ট্রাইব্যুনালের নির্দেশে এসআই শাওন চক্রবর্তী ও এ এসআই উজ্জ্বল চক্রবর্তী গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আবদুল কাদের মিয়া জানান, ট্রাইব্যুনালের নির্দেশে গ্রেপ্তারকৃত আসামিকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় ময়মনসিংহের আদালতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত