জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ধানমন্ডির ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতার কারণে তাকে একবার লাইফ সাপোর্টেও নেওয়া হয়।
৬ সেপ্টেম্বর রাতে তিনি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
