বাবাকে না পেয়ে শিশুকে হত্যা করল তালেবান

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩০ পিএম

তালেবানের অনুমান শিশুটির বাবা পাঞ্জশিরের প্রতিরোধ বাহিনীর সদস্য। আর শুধুমাত্র সেই সন্দেহের বশেই নৃশংসভাবে খুন করা হয়েছে ওই শিশুকে। আফগানিস্তানের পাঞ্জশির এলাকা থেকে এমনই অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে। খবর: হিন্দুস্তান টাইমস

স্থানীয় একটি সংবাদপত্রের পক্ষ থেকে টুইট করে পুরো ঘটনা জানানো হয়েছে। একেবারে রক্তের মধ্যে শুয়ে রয়েছে নিষ্পাপ শিশুর দেহ। তার চারপাশে আরও কয়েকজন শিশুকে কাঁদতে দেখা যাচ্ছে। একেবারে শিউরে ওঠা ছবি।

পাঞ্জশিরের পর্যবেক্ষকের রিপোর্ট অনুসারে, শিশুটির বাবা প্রতিরোধ বাহিনীর সদস্য। সেই সন্দেহের বশেই শিশুটিকে খুন করা হয়েছে।

আর এই ঘটনা আরও একবার প্রকাশ্যে এনেছে তালেবানের নিষ্ঠুর রূপকে। ভয়াবহ যে রূপ দেখে চমকে উঠেছে গোটা বিশ্ব।

ওয়াকিবহাল মহলের মতে, নানা মোড়কে নিজেদের নৃশংসতাকে বার বার ঢেকে রাখার চেষ্টা করছে তালেবানরা। কিন্তু বাস্তবে শিশুদেরকেও রেহাই দিচ্ছে না তারা।

গত শনিবার এক ব্যবসায়ী ও তার ছেলেকে অপহরণের অভিযোগে চারজনকে হত্যা করে হেরাত শহরের বিভিন্ন চত্বরে ঝুলিয়ে দিয়েছিল তালেবান। অপরাধীদের শিক্ষা দিতেই নাকি তালেবানের এই উদ্যোগ। কিন্তু সভ্য সমাজে আদৌ কী এই প্রথা গ্রহণযোগ্য, সেই প্রশ্নও উঠছে।

ক্রেনে ঝুলন্ত দেহে তালেবান লিখে দিয়েছিল, অপহরণকারীদের এভাবেই শাস্তি দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত