ফেনী সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি তানভীর, ফয়েজ সম্পাদক

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ০৯:০৩ পিএম

ফেনী সাংবাদিক ফোরাম ঢাকার (এফএসএফডি) দ্বি-বার্ষিক সাধারণ সভা শুক্রবার রাজধানীর বাগিচায় অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে দ্বিতীয় অধিবেশনে আগামী ২০২১-২০২৩ সেশনের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে তানভীর আলাদিন (বাসস) সভাপতি ও  ফয়েজ উল্লাহ ভূঁইয়া (নয়া দিগন্ত) সাধারণ সম্পাদক পুননির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্য নেতারা হলেন সহ-সভাপতি আমানুর রহমান (যায় যায় দিন) ও সরোয়ার আলম (দেশ রূপান্তর), যুগ্ম-সম্পাদক  মোহাম্মদ জাফর ইকবাল (সংগ্রাম), কোষাধ্যক্ষ এহসান জুয়েল (সময় টিভি), সাংগঠনিক সম্পাদক আউয়াল চৌধুরী (একুশে টেলিভিশন), দফতর ও প্রচার সম্পাদক ইমাম হোসাাইন সোহেল (জাগো নিউজ), বিনোদন সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ মীম (প্রথম কথা)।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন জিল্লুর রহীম আজাদ (কালবেলা), আদিত্য আরাফাত (ডিবিসি টিভি), সাজেদা সুইটি (এটিএন নিউজ),  হোসাইন তারেক (এনটিভি), ছলিম উল্লাহ মেজবাহ (মানবকণ্ঠ) ও বেলাল উদ্দিন সেতু (আজকালের খবর)।

নির্বাচন পরিচালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও ফোরামের সাবেক সভাপতি মোতাহের হোসেন মাসুম, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ফোরামের সাবেক সহসভাপতি আইয়ুব ভুঁইয়া এবং ফোরামের সাবেক সহসভাপতি কবি জাকির আবু জাফর।

এর আগে প্রথম অধিবেশনে দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।

তানভীর আলাদিনের সভাপতিত্বে ও ফয়েজ উল্লাহ ভুঁইয়ার সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন সাবেক সাধারণ সম্পাদক লোটন একরাম, সহ-সভাপতি আমানুর রহমান, সরোয়ার আলম, জাফর ইকবাল, জিয়াউল হক মিজান. বোরহান ফয়সাল প্রমুখ। 

সাধারণ সম্পাদক ও  কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করেন ফয়েজ উল্লাহ ভূঁইয়া ও এহসান জুয়েল।

ইকবাল সোবহান চৌধুরী প্রধান অতিথির বক্তৃতায় বলেন, সাংবাদিকতায় ফেনী ছিলো একসময় পথিকৃৎ। সেই গৌরব আবারো ফিরিয়ে আনতে ফেনীর সাংবাদিকরা নিজেদের সেভাবে গড়ে তুলতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত