ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেপ্তার

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ০৪:৪৩ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে সরদারসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা-পুলিশ। এ সময় আরও ৭ ডাকাত পালিয়ে যায়।

সোমবার রাতে জেলার তিল্লী সেতুর কাছ থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ডাকাতিকালে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও একটি প্রাইভেটকার।

সাটুরিয়া থানার ওসি আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সাটুরিয়া উপজেলার তিল্লি সেতুর কাছে চলতি বছর কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। সোমবার রাতে তিল্লি সেতুর কাছে ডাকাতির জন প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দল। এমন গোপন খবর পেয়ে আমার ফোর্স ওই স্থানে অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেপ্তার করি। এ সময় ডাকাতদের কাছ থেকে একটি চাপাতি ছুরি চাকু ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার।

গ্রেপ্তাররা হলেন, সিরাজগঞ্জের ডাকাত সরদার রাব্বানী ব্যাপারী, নাগরপুরের চৌহালির সাইফুল ইসলাম, পাবনার শাহীন সরকার ও সিরাজগঞ্জ শাজাহানপুরের সুমন মিয়া।

ডাকাত সরদার রাব্বানী জানায়, তারা তিল্লি বাজার ও সেতুতে গাছের গুঁড়ি ফেলে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। এর আগেও এরা এখানে একই কায়দায় ডাকাতি করেছিল। সড়কে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ ধাওয়া দিলে তাদের কাছ থাকা দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশ।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম আরও বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত