মোহাম্মদ আলির আঁকা ছবি ১০ লাখ ডলারে বিক্রি

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১২:০৯ এএম

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা হেভিওয়েট মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলির আঁকা কিছু ছবি সম্প্রতি নিলামে তোলা হয়েছিল। সেখানে ১০ লাখ ডলারে বিক্রি হয়েছে সেই ছবিগুলো। বুধবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সম্প্রতি নিউ ইয়র্কভিত্তিক নিলাম সংস্থা বোনহামস অকশন হাউজে নিলামে তোলা হয়েছিল মোহাম্মদ আলির ২৬টি চিত্রকর্ম। এসব চিত্রকর্মের মধ্যে ছিল পেনসিল-চারকোলে এবং রংতুলিতে আঁকা ড্রইং, স্কেচ ও পেইন্টিং।

এসব চিত্রকর্মের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে ‘ভ্রমরের মতো দংশন’ (স্টিং লাইক এ বি) পেইন্টিংটি। নিলামে ৪ লাখ ২৫ হাজার ডলারে এ ছবিটি কিনে নিয়েছেন জনৈক ক্রেতা। বিশ্বের সর্বকালের সেরা এ মুষ্টিযোদ্ধা একাধারে কবি ও বর্ণবাদবিরোধী আন্দোলনকর্মী ছিলেন। বিভিন্ন সময়ে তার এসব পরিচয় ও কর্মকাণ্ড প্রকাশ্যে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত